1প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর|
তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে|
2যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর!
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
3সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর!
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
4ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন!
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
5ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন!
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
6শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
7ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
8দিনকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
9রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
10মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
11ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
12ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
13ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
14ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে|
15ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
16ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
17ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
18ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
19ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
20ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
21ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
22ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
23যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
24ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
25ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|
26স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর|
তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে|