পরিচালকের প্রতি: কোরহ পরিবারের থেকে একটি গীত|
1হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও!
মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!
2পরাৎপর প্রভু বড় ভয়ঙ্কর|
তিনি সারা পৃথিবীর মহান রাজা|
3তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন|
ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন|
4প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন|
যাকোব, যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন|
5শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু
তাঁর সিংহাসনে আরোহণ করেন|
6ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর|
আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর|
7ঈশ্বরই সারা পৃথিবীর রাজা|
তাঁরই প্রশংসা কর|
8ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন|
তিনি সব জাতিকে শাসন করেন|
9সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের
লোকদের সঙ্গে একত্র হয়|
পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন|
ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!