দায়ূদের একটি গীত|
1আমি প্রেম এবং ন্যায়ের গান গাইবো|
প্রভু, আমি আপনার উদ্দেশ্যে গান গাইবো|
2আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে
একটি শুদ্ধ জীবনযাপন করব|
আপনি আমার গৃহের একান্ত অভ্যন্তরভাগে কখন আসবেন?
3আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না|
ওরকম ভাবে যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি|
আমি তা করবো না!
4আমি সৎ‌ থাকবো|
আমি কোন মন্দ কাজ করবো না|
5যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে,
আমি তাকে চুপ করিয়ে দেবো|
আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না
এবং তাদের ভাবতে দেবো না যে তারা অন্যান্যদের চেয়ে ভালো|
6আমি সমস্ত দেশের মধ্যে সেই সব লোকেদের খুঁজবো যাদের ওপর নির্ভর করা যায়|
এবং একমাত্র তাদেরই আমার সেবা করতে দেবো|
যারা পবিত্র জীবনযাপন করে একমাত্র তারাই আমার সেবক হবে|
7আমি মিথ্যেবাদীদের আমার গৃহের গোপন
অভ্যন্তরভাগে বাস করতে দেব না|
8এই দেশে যে সব মন্দ লোক বাস করে, সব সময়েই আমি তাদের ধ্বংস করবো|
মন্দ লোকদের আমি প্রভুর শহর ছেড়ে যেতে বাধ্য করবো|

Notes


*101:2: আমি … আসবেন অথবা, আমি বিচক্ষণের মত একটি শুদ্ধ জীবনযাপন করব| কখন আপনি আমার কাছে আসবেন? আমি আমার গৃহের একেবারে অভ্যন্তরে একটি শুদ্ধ হৃদয় নিয়ে বাস করব|