আদম পরিবারের ইতিহাস
1এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে| ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন| 2ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করেছিলেন| এবং সেই সৃষ্টির দিনে ঈশ্বর আশীর্বাদ করে তাদের নাম দিলেন “আদম|”
3আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ| 4শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচেছিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল| 5সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হল|
6শেথের যখন 105 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হয়| তার নাম রাখা হয় ইনোশ| 7ইনোশের জন্মের পরে শেথ 807 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে শেথের আরও পুত্রকন্যা হয়| 8সুতরাং শেথ বেঁচেছিলেন মোট 912 বছর| তারপর তাঁর মৃত্যু হয়|
9ইনোশের যখন 90 বছর বয়স তখন তাঁর কৈনন নামে একটি পুত্র হয়| 10কৈননের জন্মের পর ইনোশ 815 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 11সুতরাং ইনোশ মোট 905 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
12কৈননের 70 বছর বয়সে তাঁর মহললেল নামে একটি পুত্র হয়| 13মহললেলের জন্মের পর কৈনন 840 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে কৈননের আরও পুত্রকন্যা হয়| 14সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
15মহললেলের যখন 65 বছর তখন তাঁর যেরদ নামে একটি পুত্র হয়| 16যেরদের জন্মের পর মহললেল 830 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 17সুতরাং মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
18যেরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়| 19হনোকের জন্মের পর যেরদ 800 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়. 20সুতরাং যেরদ মোট 962 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
21হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়| 22মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 23সুতরাং হনোক মোট 365 বছর বেঁচেছিলেন| 24একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে অদৃশ্য হয়ে গেলেন| ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন|
25মথূশেলহর যখন 187 বছর বয়স তখন তাঁর লেমক নামে একটি পুত্র হয়| 26লেমকের জন্মের পর মথূশেলহ 782 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 27সুতরাং মথূশেলহ মোট 969 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
28লেমকের যখন 182 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হল| 29লেমক পুত্রের নাম রাখলেন নোহ| তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়| কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে|”
30নোহের জন্মের পর লেমক 595 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়| 31সুতরাং লেমক মোট 777 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|
32নোহর 500 বছর বয়সে শেম, হাম এবং যেফৎ নামে তিনটি পুত্র হয়|