ফিরে আসা বন্দীদের তালিকা
1বাবিলের রাজা নবূখদনিৎ‌সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় যে যার নিজের নগরে ফিরে গেল| 2এরা সকলে সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগরয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:
3পরোশের উত্তরপুরুষ 2172
4শফটিয়ের উত্তরপুরুষ 372
5আরহের উত্তরপুরুষ 775
6যেশূয় এবং যোয়াব পরিবারের পহৎ-মোয়াবের উত্তরপুরুষ 2812
7এলমের উত্তরপুরুষ 1254
8সত্তূর উত্তরপুরুষ 945
9সক্কয়ের উত্তরপুরুষ 760
10বানির উত্তরপুরুষ 642
11বেবয়ের উত্তরপুরুষ 623
12অসগদের উত্তরপুরুষ 1222
13অদোনীকামের উত্তরপুরুষ 666
14বিগবয়ের উত্তরপুরুষ 2056
15আদীনের উত্তরপুরুষ 454
16যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
17বেৎসয়ের উত্তরপুরুষ 323
18যোরাহের উত্তরপুরুষ 112
19হশুমের উত্তরপুরুষ 223
20গিব্বরের উত্তরপুরুষ 95
21বৈৎ‌লেহেম শহরের 123
22নটোফা শহরের 56
23অনাথোত শহরের 128
24অস্মাবত শহরের 42
25কিরিয়ৎ‌-আরীম, কফীরা ও বেরোত শহরের 743
26রামা ও গেবা শহরের 621
27মিকমস শহরের 122
28বৈথেল ও অয় শহরের 223
29নবো শহরের 52
30মগবীশ শহরের 156
31এলম নামে একটি শহরের 1254
32হারীম শহরের 320
33লোদ, হাদীদ ও ওনো শহরের 725
34যিরিহো শহরের 345
35সনায়া শহরের 3630
36যাজকদের মধ্যে ছিলেন:
যেশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973
37ইম্মেরের উত্তরপুরুষ 1052
38পশহূরের উত্তরপুরুষ 1247
39হারীমের উত্তরপুরুষ 1017
40লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:
হোদবিয়ের পরিবারের মাধ্যমে যেশূয় ও কদমীয়েলের উত্তরপুরুষ 74
41আসফের গায়কবর্গের মধ্যে 128
42মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যে
শল্লূম, আটের, টলমোন, অক্কূব,
হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139
43মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:
সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
44কেরোস, সীয় ও পাদোনের সন্তানরা,
45লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,
46হাগব, শল্ময় ও হাননের সন্তানরা,
47গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,
48রৎসীন, নকোদর ও গসমের সন্তানরা,
49উষ, পাসেহ ও বেষয়ের সন্তানরা,
50অস্না, মিয়ূনীম ও নফূষীমের সন্তানরা,
51বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,
52বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,
53বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,
54নৎ‌সীহ ও হটীফার সন্তানরা|
55শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:
সোটয়, হসসোফেরত ও পরূদা|
56যালা, দর্কোন ও গিদ্দেল,
57শফটিয়, হটীল, পোখেরৎ‌-হৎসবায়ীমের এবং আমীর সন্তানগণ|
58মন্দিরের সেবা-দাসরা এবং শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392
59তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|
60দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652
61হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ|
(যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|)
62এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল| যেহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| 63রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না একজন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা যেন পবিত্র খাদ্য গ্রহণ না করে|
64-65যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল| এছাড়াও তাদের সঙ্গে ছিল 7337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গায়িকা| 66-67তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6720টি গাধা ছিল|
68তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন| 69এই উপহারের মধ্যে ছিল 1100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেইখানেই তারা মন্দিরটি নির্মাণ করবে|
70এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|