বংশাবলির প্রথম খণ্ড
আদম থেকে নোহ পর্যন্ত পরিবারবর্গের ইতিহাস
1-3আদম, শেখ, ইনোশ, কৈনন, মহললেল, যেরদ, হনোক, মথূশেলহ, লেমক, নোহ|
4নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং যেফৎ|
যেফতের উত্তরপুরুষ
5যেফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|
6গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফৎ আর তোগর্ম|
7যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|
হামের উত্তরপুরুষ
8হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|
9কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা|
রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান|
10কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|
11লূদ, অনাম, লহাব, নপ্তুহ, 12পথ্রোষ, কস্লূহ, কপ্তোর – এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|
13কনানের প্রথম পুত্র ছিল সীদোন| 14কনান – যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 15হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, 16সমারীয় আর হমাতীয়দেরও পূর্বপুরুষ|
শেমের উত্তরপুরুষ
17শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|
18অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ|
19এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন| ( 20যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 21হদোরাম, ঊসল, দিক্ল, 22এবল, অবীমায়েল, শিবা, 23ওফীর, হবীলা ও যোববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)
24শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ, 25এবর, পেলগ, রিয়ূ, 26সরূগ, নাহোর, তেরহ আর 27অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)
অব্রাহামের পরিবার
28অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল| 29এদের উত্তরপুরুষ নিম্নরূপ:
ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োত্‌| তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্সম, 30মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা, 31যিটূর, নাফীশ ও কেদমা|
32অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন|
যক্ষণের পুত্রদের নাম: শিবা ও দদান|
33মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া|
এঁরা সকলেই ছিলেন কটূরার উত্তরপুরুষ|
ইসহাকের বংশধর
34অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র – এষৌ আর ইস্রায়েল|
35এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|
36ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিম্নর অমালেক নামেও এক পুত্র ছিল|
37রূয়েলের পুত্রদের নাম: নহৎ, সেরহ, শম্ম আর মিসা|
সেয়ীর থেকে ইদোমীয়রা
38সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়়োন, অনা, দিশোন, এৎ‌সর আর দীশন|
39লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিম্না নামে এক বোনও ছিল|
40শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহৎ, এবল, শফী আর ওনম|
সিবিয়়োনের পুত্রদের নাম: অয়া আর অনা|
41অনার পুত্র হল দিশোন|
দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্বন, যিত্রণ আর করাণ|
42এৎ‌সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন|
দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ|
ইদোমের রাজা
43ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল:
ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|
44বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র যোবব নতুন রাজা হলেন|
45যোববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|
46হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্‌| তিনি মোয়াবীয়দের দেশে মিদিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন|
47হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|
48সম্ল মারা গেলে ফরাৎ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|
49শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|
50বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী| 51তারপর হদদের মৃত্যু হল|
তিম্ন অলিয়া, যিথেত্‌, 52অহলীবামা, এলা, পীনোন, 53কনস, তৈমন, মিব্সর, 54মগ্দীয়েল, ঈরম প্রমুখ ব্যক্তিরা ছিলেন ইদোমের নেতা|

Notes


*1:1-3: আদম … নোহ এই নামের তালিকাটিতে আছে এক ব্যক্তির নাম| তারপর তার উত্তরপুরুষদের নাম|