আরোহণ-গীত।
1“প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে
তারা আমাকে আক্রান্ত করেছে”,
ইস্রায়েল একথা বলুক।
2“প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে
তারা আমাকে আক্রান্ত করেছে,
তবুও তারা আমাকে হারাতে পারেনি।
3চাষীরা আমার পেছনে চষেছিল
তারা লম্বা লাঙ্গলরেখা টেনেছিল।
4সদাপ্রভুু ধার্মিক,
তিনি দুষ্টদের দাসত্বের থেকে মুক্তি দিয়েছেন”।
5তারা সব লজ্জিত হোক,
ফিরে যাক যারা সিয়োনকে ঘৃণা করে।
6তারা বাড়ীর ছাদে ঘাসের মতো হোক
যা বড়ো হওয়ার আগে শুকিয়ে যায়;
7যা শস্যকাটা লোকের হাত পূর্ণ করে না
অথবা আঁটি বাঁধা লোকের বুক ভরে না।
8পথিকরা বলে না,
“সদাপ্রভুুর আশীর্বাদ তোমাদের ওপর আসুক,
আমরা সদাপ্রভুুর নামে তোমাদেরকে আশীর্বাদ করি।”